A delegate of members representing the Alipurduar Nilkanta Mukherjee Welfare Society participated in a radio event hosted by Cooch Behar Radio (89.6 FM) on January 21, 2023. During the popular radio program, they highlighted our organization and comprehensively discussed our various initiatives for approximately 45 minutes. Cooch Behar Radio has already gained substantial popularity in Cooch Behar and its neighbouring districts through its diverse programs. Attending the event were (from the right) Mr. Biplab Mazumdar, General Secretary; Mr. Sasim Nandi, Vice President; Mr. Bijan Debray, Vice President; and Mr. Barun Pal, Treasurer. The event encompassed stimulating conversations on a range of topics. The Nilkanta Mukherjee Welfare Society expresses heartfelt gratitude and appreciation to Cooch Behar Radio.
আলিপুরদুয়ার নীলকান্ত মুখার্জী ওয়েলফেয়ার সোসাইটির মাননীয় সদস্যরা কোচবিহার রেডিও (৮৯.৬ এফএম)-এর আমন্ত্রণে ২১ জানুয়ারী ২০২৩ তারিখে তাদের রেডিও চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান কিছু কথায় প্রায় ৪৫ মিনিট ধরে আমাদের ওয়েলফেয়ার সোসাইটি সম্পর্কে এবং আমাদের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন। কোচবিহার রেডিও তাদের বিভিন্ন অনুষ্ঠানের সূচি নিয়ে কোচবিহার ও তার পার্শবর্তী জেলায় ইতিমধ্যেই দারুণভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন (ডান দিক থেকে) আমাদের সংস্থার সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব মজুমদার, সহ-সভাপতি শ্রী সসীম নন্দী, সহ-সভাপতি শ্রী বিজন দেবরায়, এবং কোষাধ্যক্ষ শ্রী বরুণ পাল। অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে মনোগ্রাহী আলোচনা হয়। নীলকান্ত মুখার্জী ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে কোচবিহার রেডিওকে অকৃত্রিম কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।





