Amusement Icon
WELCOME TO ALIPURDUAR NILKANTA MUKHARJEE WELFARE SOCIETY

Book Launch Program at Alipurduar Mahila Mahavidyalaya on 18.05.2023.

 


















The Alipurduar Nilkanta Mukherjee Welfare Society organised a book launch program in the conference room of Alipurduar Women's College on 18th May 2023, Thursday, at 6:00 PM. The book titled "Duarse Shiksha-Prasar o Samaj-Sanskar Andoloner Sthapati Nilkanta Mukhopadhyay (1909-1989) Smarak Grantha" has been published. The book was officially unveiled by Mr. Banobihari Dutta, a former professor at Alipurduar College. Dr. Ananda Gopal Ghosh, Emeritus Professor of the History Department, North Bengal University, adorned the chief guest's seat. The entire program was presided over by Dr. Debkumar Mukhopadhyay, the President of the organization and the Vice-Chancellor of Cooch Behar Panchanan Barma University.

Mrs Shila Das Sarkar, Sabhadhipati of Alipurduar Zila Parishad, Professor Arnab Sen, Professor Jyoti Bikash Nath, Dr. Amitabh Roy, Mr. Ranjit Malakar, Mr. Ramavatar Sharma, Mr. Promod Nath, Mr. Chinmay Dhar, Mr. Ajit Nath, and several other distinguished personalities from North Bengal have graced the event with their presence. On behalf of the Alipurduar Nilkanta Mukherjee Welfare Society, we sincerely thank everyone who attended the event.

আজ ১৮ই মে ২০২৩ তারিখ, বৃহস্পতিবার, সন্ধ্যা ৬.০০ ঘটিকায় আলিপুরদুয়ার নীলকান্ত মুখার্জী ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয়ের সভা কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে “ডুয়ার্সে শিক্ষা-প্রসার ও সমাজ-সংস্কার আন্দোলনের স্থপতি নীলকান্ত মুখোপাধ্যায় (১৯০৯-১৯৮৯)” স্মারক গ্রন্থটি প্রকাশিত হয়েছে। 

আনুষ্ঠানিকভাবে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেছেন শহরের প্রবীণ শিক্ষাবিদ তথা আলিপুরদুয়ার মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক শ্রী বনবিহারী দত্ত মহাশয়। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন ড. আনন্দ গোপাল ঘোষ মহাশয়, এমেরিটাস অধ্যাপক, ইতিহাস বিভাগ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। সমগ্র অনুষ্ঠানে পৌরহিত করেছেন সংগঠনের সভাপতি ড. দেবকুমার মুখোপাধ্যায়, উপাচার্য, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়।

উক্ত বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমতী শীলা দাস সরকার, সভাধিপতি, আলিপুরদুয়ার জেলা পরিষদ,  সাহিত্যিক এবং অধ্যাপক শ্রী অর্ণব সেন, অধ্যাপক শ্রী জ্যোতি বিকাশ নাথ, অধ্যাপক শ্রী অমিতাভ রায়, শ্রী রনজিত মালাকার, শ্রী রাম অবতার শর্মা, শ্রী প্রমোদ নাথ, শ্রী চিন্ময় ধর, শ্রী অজিত নাথ, সহ উত্তরবঙ্গের আরও অনেক বিশিষ্ট মানুষজন। আলিপুরদুয়ার নীলকান্ত মুখার্জী ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।